তিন গেমসকে লক্ষ্য রেখে অ্যাথলেটিকস দল ঘোষণা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০০

বার্মিংহামে কমনওয়েলথ গেমস, চীনে এশিয়ান গেমস এবং তুরস্কে ইসলামী সলিডারিটি গেমস। এ বছরই অনুষ্ঠিত হবে এই তিনটি গুরুত্বপূর্ন আসর। এই তিনটি আসরকে লক্ষ্য রেখে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ১১ জনের নাম চূড়ান্ত করেছে।

১০০ মিটার স্প্রিন্টে লন্ডন প্রবাসী ইমরানুর রহমান, ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে রাকিবুল হাসান, ১০০ মিটার স্প্রিন্ট ও লং জাম্পে ইসমাইল, লং জাম্পে আশরাফুল ইসলাম, হাই জাম্পে লড়বেন মাহফুজুর রহমান ও স্বপন বিশ্বাস। নারী অ্যাথলেটদের মধ্যে ১০০ ও ২০০ মিটার ইভেন্টে শিরিন আক্তার ও সুমাইয়া দেওয়ান, হাই জাম্পে উম্মে হাফসা রুমকি ও রিতু আক্তার এবং ৩০০০ মিটার ইভেন্টে রিংকি বিশ্বাস লড়াই করবেন।

এই ১১ অ্যাথলেটকে কমনওয়েলথ গেমসের জন্য নির্ধারণ করা হয়েছে। এরাই এশিয়ান গেমস সহ অন্যান্য গেমসে যাবেন। ১১ জন ছাড়াও আরও ৫ অ্যাথলেট রয়েছেন, তারা অনুশীলনে থাকবেন। অ্যাথলেটিকস ফেডারেশনের লক্ষ্য আগামী বছর অনুষ্ঠিতব্য সাফ গেমস পর্যন্ত। তবে ৫ অ্যাথলেটের নাম প্রকাশ করেনি ফেডারেশন।

ইত্তেফাক/টিএ