জমকালো আয়োজনে শেষ হলো বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২ প্রতিযোগিতা। ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে আয়েজিত এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি যমুনা ফিউচার পার্কের ওয়েষ্ট কের্টে ১৪ ফ্রেব্রুয়ারি আয়োজন করা হয়েছিল।
বাসন্তী সুন্দরী ২০২২- এর এবারের প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৫৭০০ প্রতিযোগী অংশগ্রহন করেন এবং সেখান থেকে ১০০ জনকে বাছাই করা হয়। তারপর ৭ দিন গ্রুমিং ক্লাস থেকে ২০ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচন করা হয়। সেখান থেকে বাছাই করা হয় সেরা ১০ জনকে।
গ্র্যান্ড ফিনালে র্যাম্প মডেলদের ক্যাটওয়াক, প্রতিযোগিদের ফ্যাশন শো, গান, নৃত্য, জনপ্রিয় সেলিব্রেটিদের প্রাণবন্ত আড্ডা আর পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা নানা পর্ব নিয়ে সাজানো হয়েছিল। অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন সামিনা চৌধুরী, শম্পা রেজা, সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, চন্দন রায় চৌধুরী এবং বিপ্লব সাহা। সেরা ১০ জন থেকে ২য় রানার আপ হয়েছেন রাহেলা নাবিলা তোড়া, ১ম রানার আপ হয়েছেন জারিফা মাহমুদ জলছবি এবং বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২ হয়েছেন নীলাঞ্জনা রহমান। এ ছাড়াও নিপা চৌধুরী পেয়েছেন বিশ্ব অনন্যা সম্মাননা ২০২২।
জমকালো গ্র্যান্ড ফিনালেতে আরও ছিলেন কর্নিয়া, রেবেকা সুলতানা দীপা, শিপন মিত্র, কোনাল, রুমানা রওশন, তারিক মৃধা, সাঞ্জু জন, রেহান, সালমা, জাহেদ পারভেজ পাভেল, জাহারা মিতুসহ মিডিয়ার বিভিন্ন ব্যক্তিত্ব। উল্লেখ্য, বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২ প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল দেশের জনপ্রিয় পাক্ষিক ‘অনন্যা’।
