সূবর্ণজয়ন্তী

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২০:৩১

চ্যানেল আইতে আগামীকাল বাচসাস সুবর্ণজয়ন্তী উত্সব

 

আগামীকাল বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে বছরের তারাময় আয়োজন বাচসাস সুবর্ণজয়ন্তী উত্সব ও বাচসাস পুরস্কার ২০১৪-২০১৮। গত ৫ এপ্রিল বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অত্যাধুনিক মাল্টিপারপাস হলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০১৪-২০১৮ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তারার এই মেলা বসেছিল।

প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র সাথে সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য নানা সময় মঞ্চে ছিলেন ফিল্ম আর্কাইভের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, জনপ্রিয় অভিনেতা আলমগীর,অভিনেত্রী কবরী, রোজিনা, সঙ্গীতশিল্পী মমতাজ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও এক সময়ের সাড়া জাগানো শিশুশিল্পী দীঘি।

অনুষ্ঠানের শুরুতেই ছিল উদ্বোধনী নৃত্য। এরপর নানা বছরের পুরস্কার প্রদানের ফাঁকে মঞ্চ মাতিয়েছেন আসিফ আকবর, আঁখি আলমগীর, অপু বিশ্বাস, সিয়াম ও পূজা। চলচ্চিত্রে দুই দশকের যাত্রায় শাকিব খানকে ঘিরে ছিল একটি আয়োজন।