এএফপি
সমুদ্রে এক নৌ-দুর্ঘটনায় ভেনিজুয়েলার ২৪ অভিবাসী নিখোঁজ রয়েছেন। মাছ ধরার একটি নৌযানে করে তাদেরকে ত্রিনিদাদ ও টোবাগোতে নেওয়ার সময় সেটি ডুবে যায়। বৃহস্পতিবার ভেনিজুয়েলার বিরোধী দলীয় এক আইনপ্রণেতা এই নৌকাডুবির তথ্য প্রকাশ করেছে।
রবার্ট অ্যালকালা নামে ওই আইনপ্রণেতা এএফপিকে বলেন, বুধবার নৌযানটি ডুবে যায়। এ সময় নৌযানটিতে ৩৩ জন লোক ছিল, এদের মধ্যে নয়জনকে জেলেরা উদ্ধার করে। এ ব্যাপারে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
