জামিন পেলেন নিশানের সাবেক প্রধান

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:১৫

 

নিশানের সাবেক প্রধান কার্লোস ঘোষণ বৃহস্পতিবার জাপানের একটি আদালতে জামিন পেয়েছেন। এক মাসে আগে তাকে নতুন একটি অভিযোগের ভিত্তিতে ফের গ্রেফতার করা হয়েছিল। টোকিওর ডিস্ট্রিক্ট আদালত ৪৫ লাখ ডলার মুচলেকা নিয়ে তার এই জামিন মঞ্জুর করে। খবর এএফপি, সিএনএনের

রাষ্ট্রপক্ষ ওইদিন তার জামিনের বিরুদ্ধে যুুক্তিতর্ক উপস্থাপন করে জানায় যে, তাকে জামিন প্রদান করা হলে এই মামলার অনেক গুরুত্বপূর্ণ প্রমাণাদি গায়েব হয়ে যাবে। পরে অবশ্য আদালত তার জামিন মঞ্জুর করে। তার বিরুদ্ধে নিশানের তহবিল ব্যক্তিগতভাবে ব্যবহার করার অভিযোগ রয়েছে। চলতি মাসের প্রথমদিকে নিশানের এই সাবেক প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির নতুন অভিযোগ আনা হয়। এ কারণে সেসময়ে তাকে গ্রেফতার করা হলে তিনি একে অত্যন্ত ‘অন্যায়’ বলে দাবি করেন। সেইসঙ্গে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, নিশানের প্রধানের পদ থেকে তাকে যে সরানো হয়েছে এটা একটা গভীর ষড়যন্ত্র।  

 

০