জ্বালানি তেলের দাম সাত মাসে সর্বোচ্চ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:২৩

আন্তর্জাতিক বাজারে গেল সপ্তাহে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৭৪ ডলারে পৌঁছেছে। গত সাত মাসের মধ্যে এ দাম সর্বোচ্চ। ইরানের তেল আমদানিতে মার্কিন নিষেধাজ্ঞার বাইরেও যে কয়েকটি দেশ ছাড় পেয়েছিল, সেসব দেশের ওপরও এবার কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। এর প্রভাব পড়েছে তেলের বাজারে। তেল আমদানিতে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তুর্কি, ইতালি ও গ্রিসকে ছয় মাসের জন্য অল্প পরিসরে ইরানের তেল আমদানির সুযোগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ঐ দেশগুলোকে দেওয়া ছয় মাস সময় শেষ হয়ে গেছে। এবার সব দেশের ওপরই ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এতে বিশ্ববাজারেও তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বেড়ে যাচ্ছে। এর কারণেই তেলের দাম বাড়ছে।