মনিরামপুরে মাদরাসায় বৈঠককালে ২৩ শিবির কর্মী আটক

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৩১

যশোরের মনিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় হায়াতপুর শাহাপুর হাফেজিয়া মাদরাসা থেকে ইসলামী ছাত্র শিবিরের ২৩ কর্মীকে আটক করেছে। আটককৃতরা মাদরাসার একটি ঘরে বসে সরকার বিরোধী সভা করছিল বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছয়টি আপত্তিকর বই ও চারটি লাল কস্কচটেপ মোড়ানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, তারা গোপনে খবর পান, শুক্রবার সকালে শাহাপুর হাফেজিয়া মাদরাসার একটি ঘরে শিবির কর্মীরা সরকার বিরোধী গোপন সভা করছে। এ খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আরও পড়ুন: নববধূর শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, আটক শিবির কর্মীরা অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে নাশকতার সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করছিল। 

ইত্তেফাক/অনি