সিলেট অফিস
ভেজাল বিরোধী অভিযানে এয়ারপোর্ট এলাকার গ্রীণ বাংলা ফুড প্রোডাক্ট নামক বিস্কুট উত্পাদনকারী কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে এয়ারপোর্ট থানাধীন বরশালা এলাকার গ্রীণ বাংলা ফুড প্রোডাক্ট নামক বিস্কুট উত্পাদনকারী কোম্পানিকে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করে।
