সিলেট চেম্বারের নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৪৪

সিলেট অফিস

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেম্বার কনফারেন্স হলে বোর্ডের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ নবগঠিত বোর্ড সিলেট চেম্বারের ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আশরাফুল হক ও অ্যাডভোকেট দিলীপ কুমার কর এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া ও সিলেট চেম্বারের সাবেক পরিচালক হারুন আল রশীদ দীপু।