সভাপতি রজত শুভ্র, সম্পাদক হাবীবুর রহমান
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে দেশ থিয়েটারের রজত শুভ্র চক্রবর্ত্তী ১৬ ভোট পেয়ে জয় লাভ করেন। তার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অজয় শর্মা ভোট পেয়েছেন ৩টি এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর হাবিবুর রহমান শহীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।
নবনির্বাচিত এই কমিটি আগামী ২০১৯-২০২০ পর্যন্ত দুই বছর দায়িত্ব পালন করবে। নির্বাচনে উপজেলার ১০টি নাট্য সংগঠনের ৩০ জন ভোটারের মধ্যে মধ্যে ৭টি সংগঠনের ২০জন ভোটার অংশগ্রহণ করেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মো. তহিরুল ইসলাম মিলন, দেবব্রত দত্ত হাবুল ও প্রসেনজিত্ রায় বিষু।
