সিকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় দিবস উদযাপন কমিটির নানা আয়োজনে অংশ নেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

সকালে প্রভাতফেরি শেষে শহীদ মিনার ‘সূর্যালোকে বর্ণমালা’-তে ভাষা শহীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একুশের চেতনা সম্বন্ধে এক আলোচনা সভা আয়োজিত হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মসজিদ ও মন্দিরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়।

ইত্তেফাক/এসটিএম