মাদারীপুরের রাজৈরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার ভোর ৫টার দিকে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার মোহাম্মাদ আলী (৩৫) ও পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার জগন্নাথ গ্রামের আবদুল হাকিমের ছেলে খোকন (৩৫)।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার ভোর ৫টার দিকে রাজৈর উপজেলার বৌলগ্রাম ব্রিজের নিকট স্বরুপকাঠি থেকে ঢাকার মুন্সীগঞ্জগামী গাছের চারা বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ট্রাকচালকসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়।
ইত্তেফাক/ইউবি
