উগান্ডায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ১৩:১২

উগান্ডায় লেক ভিক্টোরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। নিখোঁজ রয়েছেন এখনো অনেকে। দেশটির পুলিশ বাহিনী এই তথ্য জানায়। খবর সিএনএনের।

গত শনিবার ভয়াবহ এই নৌকাডুবির ঘটনা ঘটে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়, নৌযানটির  অবস্থা ভালো ছিল না এবং এতে যান্ত্রিক ত্রুটি ছিল। এছাড়া নৌযানটিতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল।

দেশটির মেরিন দল ইতিমধ্যে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। এছাড়া তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর হিসেব অনুযায়ী ডুবে যাওয়া নৌযানটি ব্যক্তিগত মালিকাধীন ছিল, এর কোন লাইসেন্সও ছিল না।

ইত্তেফাক/এসআর