আশুলিয়ায় জুতার কারখানায় আগুন, ৩ জনের মরদেহ উদ্ধার 

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩০

সাভারের আশুলিয়ায় জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। এছাড়াও আরও অন্তত ১০ থেকে ১২ জন দগ্ধ হয়েছেন। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার বৈদ্য মল্লির বেপারী মার্কেট এলাকার ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। মোট সাত ইউনিটের প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

ওই কারখানা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া না গেলেও তারা কারখানার শ্রমিকদের বলে ধারণা করা হচ্ছে।

 

ইত্তেফাক/জেডএইচডি