সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সিসিইউতে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:২৭

গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (৯২) ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তার এক নিকটাত্মীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সপ্তাহখানেক আগে সাহাবুদ্দীন আহমদকে সিএমএইচে ভর্তি করা হয়। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, এখন তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি আছেন।

সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।

ইত্তেফাক/কেকে