মধুমতি জোন চ্যাম্পিয়ন গোপালগঞ্জ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ২১:৫৬

জাতীয় দিবস কাবাডি

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতার মধুমতি জোনে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ জেলা দল।

গতকাল শুক্রবার বিকালে জেলা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে গোপালগঞ্জ জেলা দল ২৯-২৪ পয়েন্টে ঢাকা জেলা দলকে হারায়।

খেলা শেষে প্রধান অতিথি গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।

গত বৃহস্পতিবার গোপালগঞ্জে এ প্রতিযোগিতা শুরু হয়। ঢাকা, নারায়ণগঞ্জ ও গোপালগঞ্জসহ ৮টি জেলা দল মধুমতি জোনের কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়।