সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে নবনিযুক্ত শিক্ষকদের জন্য তিনদিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এই আয়োজন সম্পন্ন হয়। লিডিং ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ ট্রেনিংয়ের আয়োজন করে।
উদ্বোধনী সেশনে উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়কে জানতে হবে। একাডেমিক এবং প্রশাসনিক নিয়ম মেনে চলতে হবে। পাঠদানের পাশাপাশি গবেষণা এবং নতুন জ্ঞান সৃষ্টি এবং তা শেয়ার করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষকগণ শিক্ষার্থীদের রোল মডেল হিসেবে বিবেচিত হয়, সেজন্য ইথিক্যালি, সোশ্যালি এবং একাডেমিক্যালি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদান করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম এবং আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা।
ইসলামিক স্টাডিজ বিভাগের নবনিযুক্ত প্রভাষক মো. মামুনুর রশিদ এতে বক্তব্য প্রদান করেন। ভোট অব থ্যাংক্স প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি'র পরিচালক ড. মো. রেজাউল করিম।
লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে ট্রেনিং সেশনের প্রথম দিনে 'Pedagogy of Education for the 21st Century' বিষয়ে আলোচনা করেন উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা। 'Service Rules' নিয়ে আলোচনা করেন ট্রেজারার বনমালী ভৌমিক এবং 'Administrative Aspects and Office Management' সম্পর্কে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম।
দ্বিতীয় দিনে 'Guidelines, Preparing Tabulation and Result Proclamation'-এর উপর পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমেদ, 'Admission and Registration Procedures and Payment System of Students'-এর উপর ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো. কাওসার হাওলাদার, 'Teaching Methods and Aids' বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম, 'Management'-এর উপর সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ শহিদুল ইসলাম, 'Effective Classroom Management' বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা এবং 'Applications of Bloom's Taxonomy for Assessment and Evaluation' বিষয়ে উপস্থাপন করেন ব্যবসায় প্রশান অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
তৃতীয় ও শেষদিনে 'QA Issues at Program Level' বিষয়ে আইকিউএসির পরিচালক ড. মো. রেজাউল করিম এবং 'E-Learning and Virtual Tools' এর উপর সেশন নেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. সায়দুর রহমান কহিনুর।
