উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাম প্রসাদ পাল বলেন, আমাদের সরকার কড়া হাতে মাদক পাচার দমন করছে। এটা করতে আমাদেরও সমস্যা হচ্ছে। কোনোভাবেই ত্রিপুরা হয়ে বাংলাদেশে মাদক ঢুকবে না। এটি বন্ধে ত্রিপুরার সরকার কাজ করছে।
শুক্রবার বেলা ১১টার দিকে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
রাজশাহীতে বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক ৪ দিনের সফরে বাংলাদেশে এসেছেন রাম প্রসাদ পাল। আখাউড়া স্থলবন্দরের শূন্য রেখায় মন্ত্রীকে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
ত্রিপুরার সীমান্ত ঘেঁষে গাঁজা চাষ হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এগুলো পুরোপুরি বন্ধ। তবে যারা এগুলো করছে, তারা গোপনে করেছে। এ নিয়ে ত্রিপুরার সরকার কাজ করছে। পরে মন্ত্রী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করেন।

শেখ মুজিবুর রহমানের ‘সর্ববৃহৎ ম্যুরাল’ রাজশাহীতে, সিএন্ডবি মোড় হবে ‘বঙ্গবন্ধু চত্ত্বর’