ইউক্রেন সঙ্কট মোকাবিলায় ন্যাটো ও ইইউ ব্যর্থ: এরদোয়ান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩৪

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান।

ইউক্রেনে রুশ হামলায় ন্যাটোর জবাবের সমালোচনা করে এরদোয়ান বলেন, ন্যাটো জোটের আরও দৃঢ়সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

এরদোয়ান আরও বলেছেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এই সঙ্কট মোকাবিলায় ব্যর্থ হয়েছে।

তিনি বলেছেন, রাশিয়ার পদক্ষেপকে নিন্দা জানানো যথেষ্ট নয়। এরদোয়ান আশা প্রকাশ করেন, আজ আরও পরের দিকে ন্যাটোর যে শীর্ষ বৈঠক হবার কথা রয়েছে, সেই বৈঠকে একটা সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া হবে।  

এদিকে সর্বশেষ ইউক্রেন জানিয়েছে, রুশ বাহিনী রাজধানী কিয়েভে প্রবেশ করা শুরু করেছে।

 

ইত্তেফাক/এসআর