নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামে খেলাধুলা করার সময় বাড়ির পাশে ডোবার (বড় গর্ত) পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়।
মৃত শিশুরা হচ্ছে, গগডা উত্তর পাড়ার মিলন মিয়ার ছেলে নিয়ন (৪), দুলাল মিয়ার মেয়ে হালিমা আক্তার (৩) ও রুস্তম আলীর মেয়ে ফাহিমা আক্তার (৫)।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে ওই তিন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় তারা বাড়ির পাশে ডোবায় হাঁসের বাচ্চা ধরতে গিয়ে পানিতে পড়ে মারা যায়। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে শিশুদের ডোবা থেকে দ্রুত উদ্ধার করে পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকেই মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইমারত হোসেন গাজীর সাথে যোগাযোগ করলে তিনি ডোবার পানিতে পড়ে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ইত্তেফাক/আরকেজি
