‘মাদককে না বলি সোনার বাংলা গড়ি’ স্লোগানে রূপগঞ্জে শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০০:১০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে ‘মাদককে না বলি সোনার বাংলা গড়ি’ স্লোগানকে সামনে রেখে আশরাফ জুট মিলস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন বাজার এলাকায় স্কুলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন আশরাফ জুট মিলস্ আদর্শ স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সেন, ক্রীড়া শিক্ষক কাশেম, মহাদেব চন্দ্র বিশ্বাস, কাঞ্চন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজেস কর রূপম প্রমুখ              —ইত্তেফাক