ভারতের মন্ত্রীসহ প্রতিনিধি দল নাটোরে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৩৬

পঞ্চম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় যোগ দিতে ভারত সরকারের মন্ত্রীসহ ৪২ সদস্যের প্রতিনিধি দল নাটোর রাজবাড়ি পরিদর্শন করেছেন।
 
রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভারত সরকারের মন্ত্রীসহ প্রতিনিধি দল নাটোর রাণীভবানী রাজবাড়িতে শ্যাম সুন্দর মন্দিরে পূজা অর্চনায় অংশ নেন। পরে রাজবাড়ির রাজপ্রাসাদসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ অনেকে।

এর আগে দুপুরে ভারত সরকারের ত্রিপুরা রাজ্য মন্ত্রী শ্রী রাম প্রসাদ পালসহ ৪২ সদস্যের প্রতিনিধি দল নাটোরে এসে পৌঁছায়। পরে সন্ধ্যায় নাটোর উত্তরা গণভবনে এক সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠানে যোগ দেবেন অতিথিরা।

ইত্তেফাক/এমএএম