প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ইউক্রেনের জনগণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং বিশ্বকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এনএএসিপি ইমেজ অ্যাওয়ার্ডের প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড গ্রহণকালে তারা এ আহ্বান জানান।
জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবার ছাড়ার পর প্রিন্স হ্যারি ও তার স্ত্রীর এটিই বড় কোনো অনুষ্ঠানে উপস্হিত হওয়ার প্রথম ঘটনা। টেক্সাসে আশ্রয়ে সহায়তা, টিকা সমতা নিশ্চিতে প্রচারণা ও কমিউনিটি রিলিফ সেন্টার করার জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। মঞ্চে হ্যারি ও মেগান ইউক্রেনের উদ্দেশ্যে বলেন, আমরা তোমাদের সঙ্গে আছি

