লক্ষ্মীপুরের রামগতিতে শুক্রবার রাতে ও শনিবার সকালে প্রায় ১০ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। উপজেলার মেঘনা নদীতে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের নিয়মিত যৌথ অভিযান চলাকালে জারিরদোনা, হেতনারখাল ও হাসপাতাল এলাকা থেকে এ জাল জব্দ করা হয়।
এ সময় মাছ ধরার একটি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়। অভিযোনে সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসনসহ মত্স্য বিভাগের কর্মকর্তা, রামগতি কন্টিজেন্টস কমান্ডার সহিদুল হকসহ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।
সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসন জানান, অসাধু মাছ ব্যবসায়ীর সহায়তায় কিছু জেলে অবৈধ জাল নিয়ে মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস করছেন। মেঘনা নদীতে নিয়মিত অভিযান চলাকালে জারিরদোনা, হেতনার খাল ও হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেঘনা নদীতে ফেলানো অবস্থায় ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। খবর পেয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে জেলেরা পালিয়ে গেলেও অপর নৌকাটি আটক করা হয়।
ইত্তেফাক/এএম
