বগুড়ার ডিবি পুলিশ কাহালু থেকে ১০৩ পিস ইয়াবাসহ জামায়াত নেতার ছেলে খাদেমুল ইসলাম ওরফে নবীনকে (৩৫) আটক করেছে।
শনিবার সকালে কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাড়িয়া নিশিন্দার গ্রামের পূর্ব পাশে পানি উন্নয়ন বোর্ডের স্লইস গেটের নিকট থেকে তাকে আটক করা হয়।সে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া বাজারের উপজেলা জামায়াত নেতা নজরুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: দাড়িতে পুরুষকে সুদর্শন দেখায় ও স্বাস্থ্যবান রাখে: গবেষণা
বগুড়ার ডিবি পুলিশের এস.আই রুহুল আমিন জানান, নবীনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭ টি নাশকতা মামলা রয়েছে।এ ব্যাপারে তার বিরুদ্ধে কাহালু থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের একটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
