প্রথম ম্যাচে শুরুর ধাক্কা সামাল দিয়েছিলেন লিটন কুমার দাস। আজকের ম্যাচে ব্যর্থ হলেন তিনি। পাওয়ার প্লে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণেই রাখতে সক্ষম হলো সফরকারী আফগানিস্তান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার ৮.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে মাত্র ৩৮ রান। এ নিয়ে টানা নয়টি টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে’তে ওভারপ্রতি ছয়ের বেশি রান নিতে ব্যর্থ বাংলাদেশ।
তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার আউট হয়েছেন ১০ বলে ৪ রান করে। ফর্মে থাকা লিটন দাস ছক্কা হাঁকালেও ১০ বলে ১৩ রান করেই সাজঘরে ফিরেছেন। এরপর নবম ওভারে ১৯ বলে ১৩ রান করে আউট হন নাইম শেখ।
