নারী দিবসে লা রিভ

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯:৫৫

পক্ষপাতের শেকল ভেঙে সামনে এগিয়ে চলা নারীদের আন্তর্জাতিক  নারী দিবস উপলক্ষ্যে স্পেশাল সারপ্রাইজ অফার ঘোষণা করেছে দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। 

আগামী ৮ মার্চ পর্যন্ত লা রিভ উইমেনজ কালেকশন থেকে যেকোনো পোশাক কিনলেই সম্মানিত গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা গিফট ভাউচার। বিশেষ শর্তসাপেক্ষে আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই গিফট ভাউচারটি রিডিম করা যাবে।

নারী দিবস উপলক্ষ্যে ‘পাওয়ার অফ পার্পল’ শিরোনোমে নারীদের জন্য বিশেষ একটি কালেকশন সাজিয়েছে লা রিভ

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘পাওয়ার অফ পার্পল’ শিরোনোমে নারীদের জন্য বিশেষ একটি কালেকশন সাজিয়েছে ব্র্যান্ডটি। বেগুনি, গোলাপি, সাদা এবং সামার ইয়েলো শেডে সাজানো এই কালেকশনে দেখা যাবে শাড়ি, টিউনিক, শার্ট, টপস, কামিজ ও সালোয়ার কামিজ। কালেকশনটি দেখতে এবং শপিং করতে ভিজিট করুন লা রিভের যেকোন স্টোর অথবা www.lerevecraze.com।

 

ইত্তেফাক/আরএম