মতিঝিলে ১৫ তলা ভবনে ফাটল 

আপডেট : ০৬ মার্চ ২০২২, ২৩:৫৪

রাজধানীর মতিঝিলে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ফাটল দেখা দিয়েছে। রবিবার (৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে মতিঝিলের ৫৩ নম্বর হোল্ডিংয়ে ১৫ তলাবিশিষ্ট মডার্ন ম্যানশনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই ফাটল দেখা দেয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, মতিঝিলে ১৫ তলা ভবনের তৃতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের অনুসন্ধান ও উদ্ধার টিম ঘটনাস্থল পরিদর্শন শেষে ৯টা ৪০ মিনিটে কাজ শেষ করে।

এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ইত্তেফাক/কেকে