ঐতিহাসিক ৭ মার্চ দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। সোমবার (৭ মার্চ) বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে যে ভাষণ দেন তা বাঙালি জাতির প্রতীক। সময়ের পরিক্রমায় তার সেই ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ওই ভাষণকে আন্তর্জাতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। তার সেই ভাষণ অনূদিত হয়েছে বিশ্বের ৫০টি ভাষায়।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ভাষণেই বাঙালি মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা পেয়েছিল। এই ভাষণ শুনেই বাঙালি জাতি স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই ভাষণ শুধু মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা জোগানোর ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। যুগ যুগ ধরে এই ভাষণ মানুষকে উজ্জীবিত করছে দেশপ্রেমে। তাই বাংলাদেশের ইতিহাসে এই ভাষণের তাৎপর্য অপরিসীম।
এ সময় উপস্থিতি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (পিএস টু ভিসি) এমজেড রহমান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সেকশন অফিসার মো. মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্যরা।
ঐতিহাসিক এই দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে ঐতিহাসিক ৭ মার্চের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা
