সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সড়কের আলীপুরে ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। সোমবার সকালে সদর উপজেলার আলীপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় জানা যায়নি। তবে, স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ভোমরা স্থলবন্দরগামী একটি ট্রাক আলীপুর নামকস্থানে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইত্তেফাক/ইউবি
