সুপেয় পানির খোঁজে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ১৮:১৪

 

ব্রত রায়

 

ওয়াসার পানি সত্যিই বলছি

একশত ভাগ সুপেয়

পান করো এটা নির্ভয়ে আর

ব্যবহার করো স্যুপেও!

 

এই পানি খেয়ে পড়বে না তাই

মানুষ অসুখ-বিসুখে

নিজে খাও এটা, এবং খাওয়াও

বাড়ির বুড়ো ও শিশুকে।

 

মিথ্যে বলছি? একদম না তো!

আগে শুনে নাও পুরোটা

ট্যাপের পানিকে সুপেয় বলেছি?

মিথ্যে গুজব ধুর ওটা!

 

ওয়াসার আছে মিনারেল পানি

শান্তি নামের— জানো না?

বাড়ির কাছের দোকান হইতে

কয়টা কিনিয়া আনো না!