সাঈদ সাহেদুল ইসলাম
জ্বর-টর হলে যে আবুল খেত
মামুলি ওষুধ কিনে,
আজ জ্বরে তার সে ওষুধ নেই
আসল কিনেছে চিনে!
আসল ওষুধ কিনেছে কে আজ
কেন রে মাথা ঘামাই?
ভাগ্যের জোরে আবুল পেয়েছে
সেবক বড় জামাই।
সেই তো দিয়েছে প্রেসক্রিপশন
ওষুধ কিনেছে খাঁটি
করছে না কাজ সে ওষুধ তার।
সবার কান্নাকাটি!
জ্বরের বেগে সে আবুল ছুটেছে
আটকায় তারে কে রে?
মামুলি ওষুধ কিনে খেয়ে ফের
জ্বর গেল তার সেরে।
কথায় আছে না সয়ে যদি যায়
নকলে আসল ভাই
আবুলের চোখে—আসল ওষুধ
নকলের নামে পাই!
