সাকিব আল হাসানকে তিন সংস্করণে রেখেই বহুল আলোচিত ও প্রতীক্ষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) প্রকাশিত এই তালিকায় জায়গা পেয়েছেন ২১ জন ক্রিকেটার।
চুক্তিতে থাকা ২১ ক্রিকেটার হলেন- মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদুল হাসান জয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ ও শেখ মেহেদী হাসান।
গতবার ছিলেন কিন্তু এবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি এমন ক্রিকেটার ৫ জন। তারা হলেন- মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, সৌম্য সরকার, আবু জায়েদ চৌধুরী রাহী ও শামীম হোসেন পাটোয়ারি।

৩ ফরম্যাটেই সাকিবকে রেখে বিসিবির কেন্দ্রীয় চুক্তি ঘোষণা