দেশের স্বাধীনতার গৌরব এবং সৃজনশীল শিল্পের স্বাধীনতা—এ দুইয়ের প্রতি রয়েছে বিশ্বরঙের বিনম্র শ্রদ্ধা। দেশীয় সকল উৎসব-পার্বণে ফ্যাশন হাউজ বিশ্বরঙে থাকে বিশেষ বিশেষ আয়োজন। বিশ্বরঙের ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে।
স্বাধীনতা দিবসের পোশাকগুলো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে নয়, দায়িত্ব ও মূল্যবোধ থেকেই করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বরঙে রয়েছে লাল-সবুজের বিশেষ আয়োজন, দেশ মাতৃকার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আছে পোশাকের নকশায়। টি-শার্টে রয়েছে বাংলাদেশের পতাকার গ্রাফিক্যাল ফর্মের নান্দনিক উপস্থাপনায় টাইফোগ্রাফি এবং বাংলা ক্যালিওগ্রাফির সমন্বয়।
শাড়ীর আঁচলগুলো যেন সবুজ জমিনের মাঝে টকটকে লাল সূর্য, যেখানে আছে দেশাত্ববোধক গানের টাইফোগ্রাফি। দেশীয় রঙ, দেশীয় কাপড়ে আয়োজনের মূল উপাদান। লাল-সবুজ আমাদের পতাকার রঙ, আমাদের আত্মপরিচয়।
পোশাকগুলোতে ব্যবহার করা হয়েছে সুতি ও খাদি কাপড়। শাড়ী, থ্রি-পিস, পাঞ্জাবি, টি-শার্ট, উত্তরীয়, মগ ইত্যাদিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ সংবলিত লেখা ও লাল-সবুজ রঙের মাধ্যমে উঠে এসেছে দেশীয় ভাবনা। পাশাপাশি দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদান এসেছে ডিজাইনের অনুসঙ্গ হিসাবে। কাজের মাধ্যম হিসাবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, এ্যাপলিক, কাটওর্য়াক, স্ক্রিন ইত্যাদি।
২৬ মার্চ স্বাধীনতার উৎসব উপলক্ষে বিশ্বরঙের সব শোরুম অথবা অনলাইনের কেনাকাটায় যেকোনো পোশাকে ২৬% পর্যন্ত মূল্য ছাড়ের বিশেষ আয়োজন থাকছে। ১১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলবে মূল্য ছাড় অফারটি। www.bishworang.website এবং ফেসবুক পেজ bishworang fan club থেকেও আপনার পছন্দের পোশাকটি সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী মূল্যে।
