চাঁদপুর মেঘনা নদীতে জেলেদের হামলায় নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য মোশাররফ হোসেন জনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায় নি। তথ্যটি জানান, নিখোঁজ পুলিশ সদস্যর বড় ভাই কামরুল হাসান। নিখোঁজ জনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলাধীন বাড়বকুণ্ড ইউনিয়নের নডালিয়া গ্রামের জামাল উল্ল্যার ছেলে।
নিখোঁজ জনির বড় ভাই জানান, গত শুক্রবার রাত ৮টায় চাঁদপুর জেলার চরকোরালিয়া নামক স্থানের মেঘনা নদীতে জেলেদের জাটকা ধরার সময় অভিযান চালায় পুলিশ। এ সময় তারা জেলেদের হামলার শিকার হয়। অভিযানে একটি স্পিড বোটে এএসআই সুমন, পুলিশ সদস্য শাহাদাতসহ সাদা পোশাকে ২/৩ পুলিশ সদস্য ছিলেন। আরেকটি স্পিড বোটে পুলিশ সদস্য মোশাররফ হোসেন জনি (৩০), কনস্টেবল মো. রবিউল, বোটের মাঝিসহ সাদা পোশাকে আরও দুইজন পুলিশ সদস্য ছিলেন।
আরও পড়ুন: কুলাউড়ায় কিশোরী গণধর্ষণের মূলহোতা শুকুর আলী গ্রেফতার
জেলেদের হামলার কবলে পড়ে এএসআই সুমনের স্পিড বোটটি আগে নিরাপদে চলে আসে। কিন্তু জনি হামলার শিকার হয়ে নদীতে পড়ে যায়। পরে তার বোটে থাকা কনস্টেবল মো. রবিউল, মাঝি ও সাদা পোশাকে থাকা দুইজন ব্যক্তি নিরাপদে চলে আসেন। তবে কনস্টেবল রবিউল পলাতক আছেন বলে জনির বড় ভাই কামরুল জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ সদস্য জনিকে উদ্ধার কাজ চলছে।
ইত্তেফাক/অনি
