চলন্ত ট্রাক্টর থেকে পড়ে নিহত ১

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩:১৯

কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত ট্রাক্টর থেকে পড়ে আব্দুল্লাহ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত আবদুল্লাহ উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মাসুদ মজুমদারের ছেলে। তিনি ওই ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ করতেন। 

ওসি মো. জাকির হোসেন জানান, ‘রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীমুখি সড়কের নানকরা নামক স্থানে বেপরোয়া গতিতে যাওয়ার সময় ট্রাক্টরের উপর থেকে হেলপার আব্দুল্লাহ্ নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

 

 

ইত্তেফাক/এআই