ঢাকার কেরানীগঞ্জে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ মার্চ) দুপুর ১২ টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকার একটি হাউজিংয়ের টয়লেটের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী।
এসআই জুলফিকার আলী জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিচয় পাওয়ার জন্য আঙ্গুলের ছাপ নেওয়া সহ সকল থানায় বেতার বার্তা দেয়া হয়েছে।
