স্বাধীনতার অর্থ বহুামাত্রিক ও গভীর। আজন্ম সৃজনশীল বাঙালির স্বাধীনতা দিবসের উদযাপন কেবল গল্প, গান, কবিতায় নয় বরং বসনেও হয় সমানভাবেই স্মৃতিতর্পণ। রঙ বাংলাদেশও অতীতের ধারা অব্যাহত রেখে পোশাক সৃজনে উদযাপন করছে স্বাধীনতা।
বিজয় উল্লাস ও জিওমেট্রিক নকশা থিম হয়েছে কাপড়ের ক্যানভাসে। মূল রং হিসাবে বেছে নেওয়া হয়েছে লাল, সাদা, বোতল গ্রীণ ও অলিভ আর সহকারি রং হিসাবে আছে কমলা, সী গ্রীণ ও মেরুন। পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি, হাতের কাজ, ড্রাই ইত্যাদি।
দেশে এবং দেশের বাইরে পজিটিভ বাংলাদেশকে তুলে ধরতে চাওয়ার প্রত্যাশায় গড়া রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ডের অধীনে তৈরী হয়েছে সব সামগ্রী। কেবল বড়দের নয়, প্রতিটি উপলক্ষে ছোটদের পোশাককে সমান গুরুত্ব দিয়ে থাকে বলেই বাচ্চাদের সংগ্রহও হয় বিশেষভাবে আকর্ষণীয়। রযেছে পরিবারের সবার জন্যে একই ধরণের ম্যাচিং পোশাক। সুতরাং এবার বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পড়ে উদযাপন করতে পারবে স্বাধীনতার উৎসব।
স্বাধীনতা দিবসের সংগ্রহে মেয়েদের পোশাকে থাকছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, কুর্তি, শাল, কটি, ওড়না, ব্লাউজ, ব্লাউজ পিস, আনস্টিচড থ্রি-পিস। ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, কটি, উত্তরীয়। ছোটদের জন্য আছে শাড়ি, থ্রি-পিস, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং কাপল ও ফ্যামিলি ড্রেস। এ ছাড়া আরও রয়েছে জুয়েলারি ও নানা ডিজাইনের মগ। রঙ বাংলাদেশের যেকোনো আউটলেটেই পাবেন এই স্বাধীনতা সংগ্রহ। পাশাপাশি www.rang-bd.com এবং facebook/rangbangladesh থেকেও সংগ্রহ করতে পারবেন স্বাধীনতা দিবসের পোশাকগুলো।
