ওয়ানডে স্ট্যাটাস পেল নামিবিয়া ও পাপুয়া নিউগিনি

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:১৫

ওয়ানডে খেলুড়ে দেশের তালিকায় নতুন দুইটি দেশের নাম যোগ হলো। যুক্তরাষ্ট্র ও ওমানের পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে ওয়ানডে মর্যাদা পেল সহযোগী দুই দেশ নামিবিয়া-পাপুয়া নিউগিনিও। আইসিসি বিশ্বকাপ ক্রিকেট লিগ ডিভিশন টু-এর বাছাইপর্বের ম্যাচে নামিবিয়া ১৫১ রানের বড় ব্যবধানে হারায় হংকংকে। এছাড়া পাপুয়া নিউগিনি ১৪৫ রানে হারায় ওমানকে। এই জয়ে ওয়ানডে মর্যাদা লাভ করে নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। ফলে ২০০৩ বিশ্বকাপের পর আবারো আন্তর্জাতিক অঙ্গনে ওয়ানডে খেলার সুযোগ পেল নামিবিয়া। গতকাল অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্টের ফাইনাল। মুখোমুখি হয় ওমান ও নামিবিয়া।