গার্মেন্টসে কাজ করতে গিয়ে লাশ হয়ে ফিরলো মরিয়ম

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৫:৫৩
সংসারের অভাব মেটাতে বাড়ি ছেড়ে আশুলিয়ার তাজরিন গার্মেন্টে চাকরি করতে গিয়েছিল মৃধাপাড়া গ্রামের মরিয়ম (৩০)। মঙ্গলবার সবার সাথে লাশ হয়ে বাড়িতে ফিরলেন তিনি। মরিয়ম বিবাহিত ছিল এবং তাদের স্বাধীন (৫) নামে একটি সন্তান রয়েছে। স্বামী বাবু, মরিয়মের সঙ্গে একই গার্মেন্টে কাজ করতো। তারা পরস্পরকে ভালবেসে বিয়ে করেছিল। বাবু তাজরিন গার্মেন্টের পাঁচতলায় এবং মরিয়ম তিনতলায় কাজ করতো। ঐদিন আগুন লাগলে প্রাণ বাঁচাতে মরিয়ম তিনতলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায়। অগি্নকা-ে আহত বাবু গত মঙ্গলবার রাতে গ্রামের বাড়ী মৃধাপাড়ায় ফিরে মরিয়মের লাশ দাফন করেন।