রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক তোহা গ্রেফতার

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৭:০৮
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক তহিরুল ইসলাম তোহাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। এ নিয়ে এই মামলায় ১৮ জনকে আটক করা হলো। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শিবিরের ওই নেতা ছাত্রলীগ নেতা আখেরুজ্জামান তাকিমের উপর হামলার ঘটনায় মতিহার থানায় দায়েরকৃত মামলার আসামি। বুধবার দুপুরে রাজশাহী মুখ্য আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।