চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, এ সরকারের সকল সেক্টর দুর্নীতি আর অনিয়মে ভরপুর। অব্যবস্থাপনা আর অনিয়মের কারণে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। দেশের গার্মেন্টস শ্রমিকসহ সব ধরনের শ্রমজীবী মানুষ ন্যায্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন। মঙ্গলবার চরমোনাই'র বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে দুপুরে অনুষ্ঠিত ওলামা-মাশায়েখ ও সুধী সম্মেলনে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি আশুলিয়ায় গার্মেন্টসে ভয়াবহ অগি্নকাণ্ড এবং চট্টগ্রামের ফ্লাইওভার ধসে হতাহতদের যথাযথ আর্থিক অনুদান প্রদানসহ দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
