মো. আবুল কালাম আজাদ এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউটস্ কমিটির সদস্য

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ১৭:০৮
বাংলাদেশ স্কাউটস্-এর প্রধান জাতীয় কমিশনার মো: আবুল কালাম আজাদ আগামী ৬ বছরের জন্য (২০১২-২০১৮) এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্কাউটস্ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত ২৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত "২৪তম এশিয়া-প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স ২০১২" -এ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন: মি. ওয়েনডেল ই এভিসাডো (ফিলিপাইন), মি. জনাপ্রিথ ফার্নান্ডো (শ্রীলংকা), মি. পল পার্কিনসন (অস্ট্রেলিয়া) এবং মিস্ রেইকো সুজুকি (জাপান)। -প্রেস বিজ্ঞপ্তি