গত মঙ্গলবার ঢাকা আহ্ছানিয়া মিশন, নরসিংদী কার্যালয়ের সভা কক্ষে একসেস (স্বাস্থ্য ও ক্ষমতায়ন) প্রকল্পের আয়োজনে তথ্য সেবায় প্রবেশের জন্য কমিউনিটি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এক পরামর্শ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন নরসিংদীর এলাকা সমন্বয়কারী তপন কুমার সরকার। রিসোর্স পারসন ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নিবারন রায় ও প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সকা, বিশেষ অতিথি ছিলেন ভিডিএস-এর নির্বাহী পরিচালক শাহ্জাহান মিয়া।
