দেশে দ্রুত বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় এক সন্তান নীতি থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছে চীন।
বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার এ দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধির ব্যাপারটি তুলে ধরে একটি প্রস্তাব পেশ করেছে সরকারের এক উপদেষ্টা পরিষদ। চীনের জাতীয় জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা কমিশনের সাবেক প্রধান ঝাং উইকিং বুধবার জানিয়েছেন, নতুন প্রস্তাবনায় শহুরে দম্পতিরা দ্বিতীয় সন্তান নেয়ার অনুমতি পাবে। বর্তমান আইন অনুযায়ী, বাবা-মা উভয়ের কোন ভাই-বোন না থাকলে তারা দ্বিতীয় সন্তান নিতে পারেন। গ্রাম্য দম্পতিদের জন্য এ আইন অনেকটাই শিথিল। তাদের অনেকেরই দুটি সন্তান আছে। চীনের বর্তমান লোকসংখ্যা ১৩৪ কোটি।
