মালিতে বিদেশি সৈন্য ঢুকতে না দেয়ার আহ্বান আল কায়েদার

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:২৪
অভ্যন্তরীণ সমস্যা মেটাতে বিদেশি সৈন্যদের মালিতে ঢুকতে না দেয়ার আহ্বান জানিয়েছে উত্তর আফ্রিকার আল কায়েদার প্রধান আবু মোসাব আব্দুলওয়াদুদ। গতকাল বৃহস্পতিবার এক ভিডিওটেপ বার্তায় দেশটির জনগণের প্রতি এ আহ্বান জানান সংগঠনটির শীর্ষ এই নেতা। ঐ বার্তায় তিনি বলেন, ‘দেশটিতে মুসলিমদের মধ্যকার যে বিরোধ রয়েছে সেটি কোন রক্তপাত ছাড়াই দুই পক্ষের সমঝোতা ও একত্রিকরণের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাইে সমাধান করা সম্ভব। এজন্য কোন বাইরের শক্তির হস্তক্ষেপের প্রয়োজন নেই।