দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:২৬
আজ ৩০ নভেম্বর, ২০১২ খ্রিস্টাব্দ, ১৬ অগ্রহায়ণ, ১৪১৯ সাল এবং ১৫ মহরম, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫-১৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩। শুভবার: বৃহস্পতিবার। শুভরত্ন:পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি:বিশ্বস্ত, যোগ্য ও উদ্যোগী। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আপনার রয়েছে সহজাত সচেতনতা। নেতৃত্ব ও কর্তৃত্ব করার গুণাবলী আছে আপনার। নিজে প্রাণবন্ত, তাই অন্যদের মধ্যে সহজেই উদ্দীপনা সঞ্চার করতে পারেন। আপনি সর্বক্ষেত্রে দায়িত্ব সচেতন হলেও নিজের ব্যাপারে হতে পারেন অমনোযোগী। আপনার অদম্য কর্মস্পৃহা, ধৈর্য্য ও সংগঠনিক শক্তি আপনার জীবনের সম্ভাবনা ও প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়িত করে খ্যাতির শীর্ষে নিয়ে যেতে পারে।