কুমিল্লায় কাউন্সিলর হত্যা চেষ্টা মামলায় কেউ গ্রেফতার হয়নি

আপডেট : ২৯ নভেম্বর ২০১২, ২১:৩৮
কুমিল্লায় সিটি করপোরেশনের কাউন্সিলর মোসলেহ উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলা চালিয়ে হত্যা চেষ্টার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামিদের গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। সংঘবদ্ধ ওই আসামিদের অব্যাহত হুমকিতে কাউন্সিলর ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা যায়, গত মঙ্গলবার বিকেলে মোসলেহ উদ্দিনকে পূর্ব শত্রুতার জেরে নগরীর বিষ্ণুপুরের অপু মিয়া (২৬), কাপ্তান বাজারের রিপন মিয়া (২৬), অভি মিয়া (২৩), চন্দন মিয়া (২৪) ও নাজিম মিয়াসহ (৪২) অজ্ঞাতনামা আরো ৪/৫ জন হামলা চালিয়ে গুরুতর আহত করে। চিত্কার শুনে ঘটনাস্থলে আসা কাউন্সিলরের স্ত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাকেও তারা মারধর করে সন্ত্রাসীরা। র্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত কাউন্সিলরকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।