চাঁদপুরের মতলব উত্তর উপজেলাস্থ দেশের দ্বিতীয় বৃহত্তর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। নবগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ-এর সভাপতি এমএ কুদ্দুসকে সভাপতি ও পঞ্চগ্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ-এর সভাপতি সরকার আলাউদ্দিন আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম তালুকদার কমিটি অনুমোদন করেছে। কমিটিতে অন্যরা হলেন:সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল সরকার, যুগ্ম-সম্পাদক মাহবুব আলম বাবু, কোষাধ্যক্ষ মো. আব্দুস সাত্তার বেপারী, সদস্য মো. সামছুদ্দিন খান, হাজী আব্দুল মজিদ, মো. রফিকুল ইসলাম মাস্টার, মো. সেলিম সরকার, মো. গোলাম রসুল, মো. শাহজাহান প্রধান ও মো. নাছির উদ্দিন।
