সবার কাছে দোয়া ও ভালোবাসা চাই

আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ২১:৩২

 

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্থ। সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। গতকাল দুপুরে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলের স্ত্রী রুনি জামান।

গতকাল দুপুরে রুনি বলেন, ‘অনেকদিন বাবার পেটে হজম হওয়া কিছু খাবার জমা হয়ে শক্ত হয়ে যেত। চিকিত্সকরা বিষয়টি প্রথমদিকে ধরতে পারেননি। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিত্সকরা অসুস্থতার কারণটি ধরতে পারেন। তাই আজ (গতকাল) অস্ত্রোপচার করে এগুলো বের করা হচ্ছে। অপারেশনের ধকলটি সামাল দেওয়াটা তাঁর জন্য বেশ কঠিন হবে।’ ৮৮ বছর বয়সী অভিনেতা এটিএম শামসুজ্জামান সবার কাছে দোয়া চেয়েছেন।